1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সবুজবাগে ইয়াবা-গাঁজা, নগদ ১৩ লাখ টাকা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

 

রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির ১৩ লাখ ৪৫ হাজার টাকা এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. শফিকুল হাসান মানিক (২৭)।

পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাদারটেক মিনারা গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি গাঁজা, নগদ ১৩ লাখ ৪৫ হাজার টাকা, একটি তলোয়ার, চারটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় সবুজবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News