1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে তুলার জাজিম কারখানায় ভয়াবহ আগুন, পুড়ল ৩০ টন তুলা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা হটাতপাড়া এলাকায় একটি তুলার জাজিম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ টন তুলা পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৪ জুন) দুপুরে কারখানাটিতে হঠাৎ মোটরের পাশে ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

কারখানার মালিক জানান, ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলা ব্যবসাটি আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৪–৫ লাখ টাকা বলা হলেও বাস্তবে তা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার সব মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News