1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ জুন দুর্নীতি মামলায় সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি দুবাইয়ে আটক রয়েছেন। এনসিবি দুবাই জানিয়েছে, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তার বিরুদ্ধে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের দ্রুত প্রত্যর্পণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলবে। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

এ ঘটনায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন। পরবর্তীতে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করে দুদক।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News