1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

নেইমারের স্বাক্ষরিত জার্সি পরে ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখলেন সাকিব আল হাসান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

ফুটবলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির বড় সমর্থক হিসেবে পরিচিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন, টিকিট জোগাড় করতে পারলে ব্রাজিলের ম্যাচ দেখতে ব্রাজিলের জার্সি পরবেন।

রোববার (১৪ জুন) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের ম্যাচে তাকে সত্যিই ব্রাজিলের জার্সি পরা অবস্থায় দেখা যায়। জানা যায়, এটি ছিল নেইমারের স্বাক্ষর করা একটি জার্সি।

ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় সাকিব বলেন, খেলা উপভোগ করেছেন তিনি। তবে ব্রাজিলের জার্সি পরলেও মনে মনে তিনি মরক্কোর সমর্থক ছিলেন বলে জানান।

তিনি আরও বলেন, জার্সিটি তার কাছে এসেছে বন্ধু রবিন মিয়ার মাধ্যমে, অন্যথায় এটি পরা সম্ভব হতো না।

এর আগে রবিন মিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের ব্রাজিল জার্সি পরা একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “ভাই কি আসলেই পল্টি মারলো?”

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News