1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রতিরক্ষা বাজেট বিতর্কে ব্রিটিশ মন্ত্রিসভায় রদবদল, নতুন নিরাপত্তা মন্ত্রী অ্যাঞ্জেলা ইগল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৬ বার পঠিত

 

সামরিক বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে জন হিলির পদত্যাগের পর ব্রিটেনের নতুন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাঞ্জেলা ইগল।

স্থানীয় সময় শুক্রবার (১ জুন) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করে। মূলত প্রতিরক্ষা খাতে বাজেট পরিকল্পনাকে ঘিরে মতবিরোধের জেরে জন হিলি পদত্যাগ করেন। তার পদত্যাগের পরপরই সশস্ত্র বাহিনীর মন্ত্রীও পদ ছাড়েন।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটে বড় রদবদল করেন। তিনি দেশটির নিরাপত্তা মন্ত্রী ড্যান জার্ভিসকে পদোন্নতি দিয়ে নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে নিয়োগ দেন।

এদিকে ড্যান জার্ভিস প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দেওয়ায়, ডেম অ্যাঞ্জেলা ইগলকে নতুন নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতিরক্ষা খাতে অভিজ্ঞ ও সম্মানিত হিসেবে পরিচিত ছিলেন জন হিলি। তার আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে স্টারমারের দলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News