1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

বাঙালি পরিচয়ে সীমান্তের কারও সার্টিফিকেট লাগে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৮ বার পঠিত

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে পার্থক্য রয়েছে, যা অস্বীকার করার উপায় নেই। তাঁর মতে, বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারও কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই।

শনিবার (১৩ জুন) রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদের বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি, আর ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। তাঁর ভাষায়, “ইতিহাস যেখানে সঠিক কথা বলে, বিকৃতকারীরা সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়।”

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে চলছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তা নিয়ে তাদের কোনো মান-অভিমান বা আক্রোশ নেই। তবে সরকার সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে রাখতে চায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News