1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

কক্সবাজারে তারেক রহমানের একদিনের সফর, দিনভর নানা কর্মসূচি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

পর্যটন নগরী কক্সবাজারে একদিনের সফরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। সফরকালে তিনি দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সড়কপথে প্রথমে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে যাবেন। এরপর সেখানে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এছাড়া জুলাই আন্দোলনে শহিদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের কর্মসূচিও রয়েছে।

দিনের শেষ ভাগে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News