1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ইরানের কিছু তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে রফতানির জন্য সমুদ্রে জাহাজে আটকে থাকা ইরানি তেল বিক্রির অনুমতি দিচ্ছে ওয়াশিংটন—এমনটাই জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় এবং বৈশ্বিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ৩০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাহাজে থাকা ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির জন্য সাধারণ অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে রাশিয়ার তেলের ক্ষেত্রেও একই ধরনের নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News