যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। তার মতে, চলতি সপ্তাহের শেষের দিকেই ইউরোপের কোনো এক স্থানে এ চুক্তি স্বাক্ষর হতে পারে। খবরটি সামা টিভির।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চুক্তির নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং খুব শিগগিরই এটি সম্পন্ন হবে বলে তিনি আশা করছেন।
ট্রাম্প দাবি করেন, এই চুক্তি নিয়ে ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষই আগ্রহী। তার মতে, ইরানের সর্বোচ্চ নেতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলেও তিনি বিশ্বাস করেন এবং আলোচনা শেষ করার জন্য সবাই কাজ করছে।
তিনি আরও জানান, তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন।
চুক্তি কার্যকর হলে ইরানের বন্দরগুলোর ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে, এতে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply