1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৩৬ বছর পর এবারের ঈদে জাতীয় ঈদগাহ ময়দান এক বিরল ঘটনার সাক্ষী হয়। একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার সকাল সাড়ে ৮টার আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকারপ্রধান। প্রধান এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিকসহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এছাড়া, মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লি এবং আশপাশের সড়কসহ মোট প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্য ছিল পৃথক ব্যবস্থা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয় এবং জরুরি সেবায় নিয়োজিত ছিল দুটি মেডিকেল টিম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News