
রাজধানীর মাতুয়াইল এলাকায় সংঘটিত আলোচিত ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গত ৪ মে রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় এক বাসায় হামলা চালিয়ে গৃহকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করা হয়। অভিযোগ অনুযায়ী, গৃহকর্তাকে একটি কক্ষে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ১৯ মে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হলে র্যাব-১০ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ জুন) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. রাকিব হোসেন (২৫) ও জাহেদুল ইসলাম অনিক (৩২)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply