1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নারী এমপিদের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) সংসদ অধিবেশনে ঢাকা-১৪ আসনের জামায়াতের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম এ বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে তাদের ভূমিকা সীমিত করার উদ্দেশ্যে নারী এমপিদের এ দায়িত্ব দেওয়া হয়েছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান বা আইনে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কোনো ভৌগোলিক আসন নেই। তাই দলীয় ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করার পূর্ণ অধিকার সংশ্লিষ্ট এমপিদের রয়েছে। একই সঙ্গে সংসদ কর্তৃক নির্বাচিত নারী সদস্যদেরও উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের এমপিদের উদ্দেশে বলেন, তাদের এলাকার উন্নয়নে কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা জানাতে পারেন। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News