1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

 

প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে তার দেহাবশেষ তৃতীয়বার উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে ২০ মে আদালতে এ আবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহের মৃত্যু হয়। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হলেও পরে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী হত্যার অভিযোগ এনে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন। পরবর্তী একাধিক তদন্তে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও সালমান শাহর পরিবার দীর্ঘদিন ধরে সেই ফলাফলের বিরোধিতা করে আসছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News