1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

“ঢাকার দুই সিটির প্রশাসকদের বিরুদ্ধে সরকারি টাকা ব্যবহার করে প্রচারণার অভিযোগ এনসিপির”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

 

সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রশাসকরা চেয়ারে বসে থেকেই নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন এবং লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরজুড়ে দূষণ সৃষ্টি করা হচ্ছে। এমনকি আবাসিক এলাকা ও মেট্রো স্টেশনের আশপাশেও গরুর হাট বসানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এসব অনিয়ম প্রমাণ করে বর্তমান প্রশাসকরা মেয়র হওয়ার যোগ্য নন।

এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, যা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ব্যর্থতার প্রমাণ। কারণ দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও এ ধরনের কর্মসূচি দেখা যাচ্ছে।

এনসিপির অবস্থান তুলে ধরে আসিফ মাহমুদ জানান, আসন্ন স্থানীয় নির্বাচনে দলটি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগতভাবে অংশগ্রহণের বিষয়ে তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News