1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

“পাইকগাছায় যুবক হত্যা মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে যুবক হাসান ওরফে কিং (৩৫) হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদা (৩৭)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা সদর থানাধীন খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসান ওরফে কিংয়ের ওপর হামলা চালানো হয়। এ সময় নাজমুলসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News