1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়-এ ড্রোন হামলা চালিয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে তারা পশ্চিম জেরুজালেমে এই হামলা চালিয়েছে। হামলার উদ্দেশ্য হিসেবে তারা উল্লেখ করেছে, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর ‘বীরদের রক্তের বদলা’ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নেওয়া।

তবে হামলায় কতজনের প্রাণহানি বা কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে আইআরআইএস ডেনা-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালায়। ভারত থেকে মহড়া শেষে দেশে ফেরার সময় এই হামলায় ইরানের নৌবাহিনীর ৮০-এর বেশি সদস্য নিহত হন।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News