1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়: প্রধান আসামিসহ স্ত্রীর মৃত্যুদণ্ড, সন্তুষ্ট বাবা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

রাজধানীর পল্লবীতে দেশজুড়ে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিজ্ঞ আদালতের এই ঐতিহাসিক রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত শিশুটির বাবা। রায় ঘোষণার পর তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আলহামদুলিল্লাহ, আমি ১০০ শতাংশ খুশি। এই ফাঁসির রায় দ্রুত বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।”

আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) ঢাকা আদালত চত্বরে রায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

কাঙ্ক্ষিত রায় পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির বাবা বলেন, “আমি আমার মেয়ের নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত রায় পেয়েছি। মাননীয় বিচারপতি, পুলিশ প্রশাসন, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ—যারা আমার ও আমার পরিবারের এই কঠিন ও বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছেন এবং মানসিকভাবে সাহস জুগিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।”

তিনি সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে আরও বলেন, যত দ্রুত সম্ভব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আমার নিষ্পাপ মেয়ের হত্যাকারীদের এই ফাঁসির রায় যেন কার্যকর করা হয়, আমি সেটাই দেখতে চাই।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News