1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

রামিশা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য অনুরোধ করা হবে।

আজ রোববার (০৭ জুন ২০২৬ খ্রি.) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে যথাযথ ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের দ্রুত গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক হয়ে থাকবে। এভাবেই আমরা দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন এবং গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ইতিবাচক ও সাহসী ভূমিকার জন্য সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত করা হবে, তেমনি কোনো ভুল বা গাফিলতির জন্য তিরস্কারও করা হবে। এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News