1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আগের সরকারের চুরি-পাচারের বোঝায় বিদ্যুৎ খাতে চাপ, মুক্ত ৬৫% গ্রাহক: তথ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

আওয়ামী লীগ সরকারের চুরি ও অর্থ পাচারের কারণেই বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে জনগণকে চাপে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। ব্রিফিংয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে বিগত সরকারের চুরি এবং পাচারের বোঝা বর্তমান সরকারকেও বহন করতে হচ্ছে। তবে এই মূল্য বৃদ্ধির চাপ থেকে দেশের প্রায় ৬৫ শতাংশ মানুষকে সরকার মুক্ত রাখতে পেরেছে। দুর্নীতি ও লুটপাটের এই চক্র থেকে পুরোপুরি বের হয়ে আসা কিছুটা সময়সাপেক্ষ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ালেও নিম্ন ও অল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে সরকারের আবেদনের পরিপ্রক্ষিতে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করা হয়েছে। একই কারণে অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলেও সাধারণ মানুষের ব্যবহার্য ডিজেলের দাম দ্বিতীয় দফায় বাড়ায়নি সরকার। এছাড়া, নির্দিষ্ট কিছু অলিগার্ক বা প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দিতেই বিগত সময়ে বিদ্যুৎ খাতকে ইচ্ছাকৃতভাবে আমদানি নির্ভর করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News