
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ঢাকার দুই সিটি করপোরেশনে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে মহাখালীর টি অ্যান্ড টি মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক বোতল জমা দিয়ে গাছের চারা বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, সিটি নির্বাচনের তারিখ ঘোষণা না করে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি আগামী নির্বাচনে কারচুপির চেষ্টা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, বর্তমানে সিটি করপোরেশনে যাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের এ বিষয়ে অভিজ্ঞতা নেই। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।
Leave a Reply