
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের কাছ থেকে সমৃদ্ধ (এনরিচড) ইউরেনিয়াম নিতে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা চাইলে এখনই সেটা নিতে পারি। তারা আমাদের থামাতে পারবে বলে মনে করি না।”
ট্রাম্প দাবি করেন, ইরানের ইউরেনিয়াম বর্তমানে নিরাপদভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র সেটি সংগ্রহ করতে সক্ষম।
তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে তার সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নেই। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এর আগের দিনও এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ চায় এবং তা সরিয়ে নিতে প্রয়োজনীয় সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র ও চীনের রয়েছে।
Leave a Reply