1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে নদী থেকে তুলে আনে।

সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র‌্যাম ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। তবে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের আগেই বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার সময় বাসচালক ঝন্টু আলী বাসের ভেতরে ছিলেন। তিনি জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। হেলপার সাকিব হোসেন বিপদ টের পেয়ে ফেরির পন্টুনে লাফ দেন। আহত অবস্থায় দুজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির ডালায় ধাক্কা দেয়। এতে ডালার তার ছিঁড়ে বাসটি নদীতে তলিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি। ভবিষ্যতেও নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠা-নামার সময় যাত্রীদের বাস থেকে নামানোর আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News