1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দেশে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,২০৫ হাম আক্রান্ত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৪ জন হামের উপসর্গে এবং ৯১ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।

একই সময়ে সারা দেশে ৭৫ হাজার ৭০৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৬১ হাজার ১৯৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৫৭ হাজার ৪৩ জন শিশু হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি পর্যবেক্ষণ ও রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News