1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

জনগণের আস্থা অর্জনে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করে জনগণের আস্থা পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, সংসদের মর্যাদা শুধু তার সাংবিধানিক ক্ষমতার ওপর নির্ভরশীল নয়; বরং জনগণের আস্থা ও বিশ্বাসের ওপরও তা সমানভাবে নির্ভর করে।

বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান।

স্পিকার বলেন, সংসদ পরিচালিত হয় সংবিধান এবং প্রাসঙ্গিক আইনগত কাঠামোর আলোকে। তাই কার্যপ্রণালি-বিধি সম্পর্কে সুস্পষ্ট ও সম্যক ধারণা সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য সংসদ সদস্যদের সংবিধান, আইন এবং কার্যপ্রণালি-বিধি সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য। এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি সেই সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News