1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের যেসব এলাকায় ঈদ উদযাপন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন কয়েক হাজার মুসল্লি। সাতক্ষীরা, রাজশাহী, শরিয়তপুর ও পিরোজপুর জেলার শতাধিক গ্রামের মানুষ শুক্রবার (২০ মার্চ) ঈদের নামাজ আদায় করেন।

সাতক্ষীরা জেলার প্রায় ২০ গ্রামের মানুষ সকাল ৮টায় সদর উপজেলার কুশখালী বাউকোলা এলাকায় ঈদের জামাতে অংশ নেন। কুশখালী বাউকোলা মসজিদে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী। এতে আশপাশের ইসলামকাটি, গোয়ালচত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়খালী, মিরগিডাঙ্গা ও পাইকগাছাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় কৃষ্ণপুর গ্রামের মুসলিম জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. সাজিরুল ইসলাম। এতে ২৩ জন মুসল্লি অংশ নেন।

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুরেশ্বর গ্রামের মাওলানা আহমেদ আলী শুরেশ্বর পীর-এর অনুসারীরা প্রায় ১৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

পিরোজপুর জেলার তিন উপজেলার অন্তত ১০ গ্রামের প্রায় ৮০০ পরিবার এদিন সকালে ঈদের নামাজ আদায় করেন। জেলার কাউখালী, মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার বিভিন্ন মসজিদ ও বাড়িতে পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়াসহ কয়েকটি গ্রামে প্রায় ৭০০ মানুষ, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া এলাকায় ৭৫–৮০ পরিবার এবং নাজিরপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করা হয়।

স্থানীয় ইমামরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News