1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩৪

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯০ বার পঠিত

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ১ হাজার ২৯২ জন শিশুর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া ল্যাব পরীক্ষায় আরও ৪২ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ৯ হাজার ১৩৬ জন।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৮১২ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগীদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৯০ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের হামের ঝুঁকি কমাতে নিয়মিত টিকাদান কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News