1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

“পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হলে পরিণতি ভয়াবহ হবে: রিজভী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 

পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার কোনো ষড়যন্ত্র হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালকদের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রিজভী আরও বলেন, একটি দল মব কালচার তৈরি করে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর প্রবণতাও দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

এদিকে অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই রিক্সা, ভ্যান ও অটোচালকদের রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News