1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ ২৮ হাজার টন ছাড়াল”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর পর্যন্ত এ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রথম দফায় ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়।

এর পরের দিন শুক্রবার (২৯ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য অপসারণ করা হয়।

শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়।

ডিএসসিসি জানায়, নগরীকে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখতে পরিচ্ছন্নতাকর্মী ও লজিস্টিক টিম নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করে যাচ্ছে এবং বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News