1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের আহ্বান; নিয়োগে স্বজনপ্রীতি না থাকার ঘোষণা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

 

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোনো স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব চলবে না, সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হবে।

শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নীত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News