1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“রংপুরের পীরগাছায় ৩ কেজি গাঁজা ও ৩৫০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রংপুরের পীরগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ৩৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এলিট ফোর্স র‍্যাব সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগাছা থানাধীন বকশী বাজার এলাকার ‘মতিয়ার এন্ড মুনতাসির ভ্যারাইটিস স্টোর’-এর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এসময় ৩৫০ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা জব্দসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাবিনা ইয়াসমিন (৪২), স্বামী মোশারফ, সাং বনতারার ৩নং ওয়ার্ড, থানা দিনাজপুর সদর, জেলা দিনাজপুর এবং মোছা. মেরিনা বেগম (৪০), স্বামী মৃত রজব আলী, সাং ওমর পাড়া ম্যাচকান্দি, থানা শেরপুর, জেলা বগুড়া; বর্তমানে গ্রাম মির্জাপুর, থানা শেরপুর, জেলা বগুড়ায় বসবাসরত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News