
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৮ জন শিশু, আর বাকি ৪৭২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
এ সময়ে মোট ৮ হাজার ৮৩৪ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ৬৭ হাজার ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এখানে হামে ও উপসর্গে ২৩৮ জনের মৃত্যু এবং ৩৭ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
Leave a Reply