1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় এ জামাতে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা অংশ নেবেন।

এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এর মধ্যে ভিআইপি পুরুষের জন্য ২৫০টি এবং নারীদের জন্য ৮০টি আসন নির্ধারণ করা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ এবং সাড়ে ৩ হাজার নারীর পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদগাহে প্রবেশের জন্য চারটি ফটক রাখা হয়েছে—ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারীদের জন্য একটি। বহির্গমনের জন্য মোট সাতটি ফটক নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ভিআইপিদের জন্য একটি, পুরুষদের জন্য পাঁচটি এবং নারীদের জন্য একটি ফটক থাকবে।

ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি নিরোধক শামিয়ানা প্রস্তুত রাখা হয়েছে।

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News