1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দিয়াবাড়িতে মেট্রোরেলের নিচে পশুর হাট সরিয়ে পরিচ্ছন্নতা অভিযান ডিএনসিসির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯৮ বার পঠিত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে গড়ে ওঠা কোরবানির পশুর অস্থায়ী ‘হাট’ অপসারণের পর সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৭ মে) দুপুর সোয়া দুইটার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে একটি পে-লোডার এনে দ্রুত সড়কে জমে থাকা বর্জ্য অপসারণ, ময়লা পরিষ্কার এবং হাটসংলগ্ন এলাকা জীবাণুমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, টানা কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কোরবানির পশুগুলো আশ্রয়ের জন্য মেট্রোরেল স্টেশনের নিচে এনে রাখা হয়েছিল।

উল্লেখ্য, এবার রাজধানীর অন্যতম বড় কোরবানির পশুর হাট বসেছে উত্তরার দিয়াবাড়িতে। পশুর ব্যাপক সমাগমের কারণে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অনেক বিক্রেতা প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু বেঁধে রাখেন।

এর ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়। পরে প্রশাসন অভিযান চালিয়ে মেট্রোরেলের নিচ থেকে অবৈধভাবে রাখা পশু সরিয়ে দেয় এবং হাটের ইজারাদারকে সতর্ক করে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি আর না হয়, সে বিষয়ে প্রশাসন আরও কঠোর নজরদারি রাখবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News