1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর মানবিক উদ্যোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

উম্মে সালমা করিম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”।

মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ঈদের আনন্দকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, দুধসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় অন্যান্য নিত্যপণ্য, যা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদ উদযাপনকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে বলে আশা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কর্মকার, সিনিয়র সহকারী ও মিডিয়া অফিসার, র‍্যাব-১০। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মজিবর বাইনা।

সংগঠনের এই উদ্যোগকে উপস্থিত অতিথি ও স্থানীয়রা আন্তরিকভাবে প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের অনন্য উদাহরণ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ী।

সংগঠনের সভাপতি কোহিনুর আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও “প্রদীপ্ত বাংলাদেশ” এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন, মানবসেবা কোনো বিকল্প কাজ নয়, বরং এটি একটি দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।

দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিজ পাটোয়ারী বলেন, সমাজের সক্ষম মানুষদের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের সহায়তায় এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করে।

একুশের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে। নিয়মিতভাবে এমন উদ্যোগ সময়ের দাবি।

“সত্যের কণ্ঠ” পত্রিকার প্রধান সম্পাদক মোঃ মাসুম পারভেজ বলেন, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে অব্যাহত থাকবে।

সংগঠনের সভাপতি কোহিনুর আক্তার বলেন, আমাদের সংগঠনের মূল দর্শনই হলো অসহায় মানুষের পাশে থাকা, তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটানো এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, “সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন”-এর এই ধারাবাহিক মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ আবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেদোয়ান আহমেদ হোসেন, সিনিয়র সাংবাদিক বিএম শরীফ হোসেন এবং রিপোর্টার মোঃ সালমান প্রমুখ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News