1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য ডিএনসিসির; সর্বোচ্চ প্রস্তুতির ঘোষণা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

 

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যেই তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে গুলশানে নগর ভবনে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে পশুর হাট, নাগরিক সেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব দফতর কাজ করছে। ডিএনসিসির বিদ্যমান সক্ষমতা দিয়ে ১২ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, কোরবানির বর্জ্য অপসারণে ৭৫২টি পরিবহন প্রস্তুত রাখা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News