1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৮ বার পঠিত

 

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে র‌্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য ধ্বংস করতে সক্ষম।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News