1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ২৪ ঘণ্টা নজরদারি ও বিশেষ টিম প্রস্তুত রাখার নির্দেশ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের জন্য বিশেষ টিম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ গণমাধ্যমকে জানান, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিষয়টি সরাসরি মন্ত্রণালয় থেকে মনিটরিং করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের সময় সম্ভাব্য বাড়তি চাহিদা মোকাবিলায় বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সর্বোচ্চ উৎপাদনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতাও প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, ঈদের সময় অফিস-আদালত ও শিল্পকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। তবে সম্ভাব্য ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট চাহিদা মোকাবিলায় পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা প্রস্তুত রয়েছে।

তিনি আরও জানান, ঝড়-বৃষ্টির কারণে কোনো লাইন ক্ষতিগ্রস্ত হলে দ্রুত মেরামতের জন্য পিডিবির চারটি জোনে কর্মকর্তাদের মাঠপর্যায়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে এবং প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডের ঝুঁকিপূর্ণ লাইন ও উপকেন্দ্রগুলো আগেই পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। ডিপিডিসি, ডেসকো, বিআরইবি ও নেসকো নিজ নিজ এলাকায় বিশেষ টিম গঠন করেছে।

একই সঙ্গে গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের আগেভাগে রিচার্জ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র : বাসস

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News