
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর সবুজবাগ এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি ধারালো ছোরা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ ফারুক হোসেন (৩০) ও মোঃ আরিফ হোসেন (৩২)।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও শাহীবাগ বাজারের ওয়ালটন গলির প্রবেশমুখ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
Leave a Reply