1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ডিএমপি: কমিশনার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাট, বাস টার্মিনাল, শপিংমল, ব্যাংক, ঈদ জামাত এবং ঈদের ছুটিকালীন ফাঁকা ঢাকার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি নির্ধারিত পশুর হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জাল নোট শনাক্তকারী মেশিনও রাখা হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাই, জাল নোট, অজ্ঞান ও মলম পার্টির তৎপরতা রোধে ডিবিসহ সাদা পোশাকের বিশেষ টিম ২৪ ঘণ্টা কাজ করছে। মানি এস্কর্ট সার্ভিসের মাধ্যমে অধিক নগদ অর্থ পরিবহন নিরাপদ করা হয়েছে এবং নিয়মিত টহল, ফুট পেট্রোল ও চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কমিশনার বলেন, পশুর হাটগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ঢাকার প্রবেশপথ গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। পশুবাহী ট্রাক নির্দিষ্ট হাট ছাড়া অন্য কোথাও নামতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।

তিনি জানান, ঈদের আগে ঢাকার বাইরে মানুষের ব্যাপক যাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে বিশেষ পুলিশ কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

এছাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকা-প্রবেশ ও বহির্গমন পথগুলো যানজটমুক্ত রাখতে কাজ চলছে। ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাই ও অপরাধ দমনে ডিবিসহ সাদা পোশাকের পুলিশ টার্মিনাল ও হাট এলাকায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে এবং ৬০টিরও বেশি চেকপোস্ট সক্রিয় থাকবে।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News