
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার করে অপহরণ মামলার প্রধান আসামি মবিন মিয়া (২০)কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কলেজে যাওয়া-আসার পথে আসামি মবিন মিয়া তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্যক্ত করত। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পেরে আসামির পরিবারের কাছে অভিযোগ করলে সে ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণের হুমকি দেয়।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ভিকটিম বাড়ির পাশের দোকান থেকে বাজার করার জন্য বের হলে ত্রিশাল বাজারগামী সড়কে পৌঁছালে মবিন মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক একটি অজ্ঞাতনামা হাইস গাড়িতে তুলে তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং–১৬, তারিখ ১৬ মার্চ ২০২৬; ধারা–নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত/২০২৫) এর ৭/৩০। মামলার পর থেকে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং ভিকটিম উদ্ধারে অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৫ মিনিটে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামি মবিন মিয়াকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply