
রাজধানীর মতিঝিল বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্লক রেইড পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম মুগদা থানাধীন কমলাপুর রেলস্টেশন এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো— ১। মোহাম্মদ আরিফ হোসেন (১৮), ২। মোঃ রাসেল (২২), ৩। মোহাম্মদ মাহফুজ (২০), ৪। মোহাম্মদ সাকিব (১৪), ৫। মোহাম্মদ আকাশ (২২), ৬। মোহাম্মদ রিপন হোসেন (২৭), ৭। মোঃ রাকিব শিকদার (২০), ৮। মোহাম্মদ বিল্লাল হোসেন (২৬), ৯। নূর মোহাম্মদ (৪৫), ১০। সাদ্দাম মিয়া (৩২), ১১। আব্দুল্লাহ আল মাহিম (২৮), ১২। মোঃ শাকিল (২৫), ১৩। মোহাম্মদ ইমন খান (৩৫), ১৪। গোলাম রাব্বানী (২২), ১৫। মোহাম্মদ রানা (২৮) এবং ১৬। মোহাম্মদ লাবিব ইসলাম বাবলু (২৮)।
ডিবি সূত্রে জানা যায়, অভিযানের পর গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply