
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৫ মে) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণেই এই সমন্বয় করা হয়েছে।
Leave a Reply