
ঝিনাইদহের আলোচিত ঘটনায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে তিনি জামিনে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন একটি মিলনায়তনের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply