1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৪৩৪ শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৪ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৫২৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ জনের, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।

প্রতিবেদনে আরও বলা হয়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে ২২৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ১৭৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News