1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৪ মে) অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিদ্যুৎ সংকটের সমাধান সংসদের পরবর্তী অধিবেশনেই আনা হবে এবং সংসদই হবে সব সমস্যার মূল সমাধানের কেন্দ্র।

তিনি আরও জানান, সরকারি প্রকল্প, ন্যাম ভবন, ব্যক্তিগত পর্যায়, কলকারখানা এবং সেচ ব্যবস্থায় সৌরবিদ্যুৎ ব্যবহারের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সৌরশক্তি এখন শুধু পরিবেশবান্ধব নয়, বরং অর্থনৈতিকভাবেও কার্যকর একটি সমাধান হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ উদ্বোধনী ঘোষণা দেন। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদের চিফ হুইপ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News