1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ফুটবল বিশ্বকাপে জাতীয়তার বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টিনার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর কোচদের জাতীয়তা নিয়ে একটি চমকপ্রদ চিত্র সামনে এসেছে। এবারের আসরে ৪৮টি দলের মধ্যে সবচেয়ে বেশি কোচ আছেন আর্জেন্টিনার, এরপর ফ্রান্স এবং তৃতীয় অবস্থানে স্পেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো কোচই এবারের টুর্নামেন্টে কোনো দলের দায়িত্বে নেই।

পরিসংখ্যান অনুযায়ী, এবারের আসরে ২৬টি দল বিদেশি কোচের ওপর নির্ভর করছে। এই বিদেশি কোচদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আর্জেন্টিনার কোচদের, যারা বর্তমানে বিশ্ব ফুটবলে অন্যতম জনপ্রিয় রণকৌশলী হিসেবে বিবেচিত।

অন্যদিকে ২২টি দেশ নিজেদের স্থানীয় কোচের ওপরই আস্থা রেখেছে। এই তালিকায় রয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম এবং জার্মানির জুলিয়ান নাগেলসমানসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল কোচ।

এছাড়া অস্ট্রেলিয়া, বসনিয়া, কেপ ভার্দে, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, মিশর ও ঘানাসহ আরও কয়েকটি দেশও নিজেদের কোচদের নেতৃত্বে মাঠে নামছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News