
শিশু রামিসা হত্যাকারীদের কঠোর ও প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করা হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল নিয়ে বিক্ষোভকারীরা কর্মসূচিতে যোগ দেন। এ সময় তারা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের দাবি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মিরপুরের একটি ভবন থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার সোহেল রানা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
Leave a Reply