1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী; সীমান্ত নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

ঢাকায় ভারতীয় হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দীনেশ ত্রিবেদী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগ জানায়, বৈঠকে বাংলাদেশ-ভারত সামরিক সহযোগিতা ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে দুই দেশের চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশের কোনো মন্তব্য নেই। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ আইনগত প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানিয়েছে এবং সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়।

এএনআই আরও জানিয়েছে, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে একটি কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা আঞ্চলিক কূটনীতির নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় দেশই পারস্পরিক স্বার্থ ও বাস্তবসম্মত সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News