1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“কুরবানির বর্জ্য ড্রেন বা নর্দমায় না ফেলতে আহ্বান ডিএসসিসি প্রশাসকের”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, কুরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন বা নর্দমায় ফেলা যাবে না। এতে রোগ-জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টি হলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে।

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফেন্ট রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কুরবানির ঈদকে সামনে রেখে ৭৫টি ওয়ার্ডে ২৪৬ টন ব্লিচিং পাউডার, ১৫০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদের দিন দুপুর ১২টা থেকে পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা পেলে নগরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও নগর সমস্যার উল্লেখযোগ্য সমাধান সম্ভব হবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, নাগরিকরা নিজ নিজ ওয়ার্ড অফিস এবং বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহকারী নির্ধারিত প্রতিষ্ঠান বা পিসিএসপির মাধ্যমে বায়োডিগ্রেডেবল ব্যাগ ও ব্লিচিং পাউডার সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News