1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

“বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের কর্মবিরতি, উত্তেজনা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

 

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বকেয়া বেতন, বার্ষিক ছুটির টাকা, ইনক্রিমেন্ট ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে পৃথক দুটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকরা জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। গত রোববার (১৭ মে) সন্ধ্যা থেকে ডাইং ও নিটিং সেকশনের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে ধাপে ধাপে আন্দোলন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ গত বুধবার (২০ মে) বেতন পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকাল থেকে আরও শ্রমিক কর্মবিরতিতে যোগ দেন।

একজন শ্রমিক জানান, দুই মাসের বকেয়া বেতন ও ঈদ সামনে রেখে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তারা। বেতন না পাওয়া পর্যন্ত কাজে না ফেরার ঘোষণা দেন অনেকে।

সূত্র জানায়, শুধু শ্রমিক নয়, কারখানার অনেক কর্মকর্তা-কর্মচারীরও দীর্ঘদিন ধরে বেতন বকেয়া রয়েছে—কিছু ক্ষেত্রে ১৫ থেকে ২০ মাস পর্যন্ত। এতে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে গাজীপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত তমিজউদ্দীন টেক্সটাইল মিলস পিএলসির শ্রমিকরাও একই দাবিতে মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কারখানা কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, আগামী রোববার (২৪ মে) ঈদুল আজহার বোনাস এবং মে মাসের বেতন পরিশোধ করা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News